সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সুনামগঞ্জে ধানের শীষের ঝড়, পাঁচ আসনেই বিএনপির ‘ক্লিন সুইপ’

অমিত তালুকদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

অমিত তালুকদার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জে এবারের নির্বাচন ছিল না হাড্ডাহাড্ডি লড়াই, ছিল একতরফা শক্তি প্রদর্শন। ধানের শীষের জোয়ারে ভেসে গেছে প্রতিপক্ষের সব প্রতিরোধ। জেলার পাঁচটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয় তুলে নিয়ে ‘ক্লিন সুইপ’ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অধিকাংশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা কেবল নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েই সীমাবদ্ধ থেকেছেন, জয়ের বাস্তব লড়াই গড়ে তুলতে পারেননি।

কেন্দ্র ঘোষিত চূড়ান্ত ফলাফল বলছে—সুনামগঞ্জের ভোটাররা এবার একযোগে ধানের শীষের পক্ষে রায় দিয়েছেন, যা জেলার রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা।
সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে কামরুজ্জামান কামরুল বড় ব্যবধানে জয়ী হন।
সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে নাছির উদ্দিন চৌধুরী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিজয় নিশ্চিত করেন।
সুনামগঞ্জ–৩ আসনে মোহাম্মদ কয়ছর আহমেদ স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে আসন দখলে নেন।
সুনামগঞ্জ–৪-এ নূরুল ইসলাম নূরুল এবং সুনামগঞ্জ–৫-এ কলিম উদ্দিন আহমদ মিলনও একই ধারায় জয় ছিনিয়ে নেন।
ভোটের মাঠে বিএনপির সংগঠিত উপস্থিতি, নেতাকর্মীদের ঐক্য এবং সরকারের প্রতি সাধারণ মানুষের অসন্তোষ—সব মিলিয়ে জেলার প্রতিটি কেন্দ্রে ধানের শীষের পক্ষে স্পষ্ট ঢেউ তৈরি হয়। ফলে প্রতিপক্ষের প্রচার-প্রচারণা ও কৌশল কার্যত ভেস্তে যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল কেবল আসন জয় নয়; এটি জেলার ক্ষমতার সমীকরণ বদলে দেওয়া গণরায়। সুনামগঞ্জে এখন বিএনপি একাই প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, অন্য দলগুলো কার্যত প্রান্তিক হয়ে পড়েছে।
সব মিলিয়ে, এবারের নির্বাচন সুনামগঞ্জে নতুন বার্তা দিয়েছে—ভোটাররা পরিবর্তন চেয়েছেন, আর সেই পরিবর্তনের প্রতীক হিসেবে ধানের শীষকেই বেছে নিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102