সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতাকে টাকাসহ আটকের ঘটনা ঘিরে রাজনৈতিক তোলপাড়, এসপি’র ভূমিকা নিয়ে বিতর্ক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে নগদ টাকাসহ আটকের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) এস কে জাহিদুল ইসলামের ভূমিকা নিয়েও নানা বক্তব্য ও অভিযোগ সামনে এসেছে।

বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করেন জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিন। অবতরণের পরপরই পুলিশ তাকে আটক করে। জেলা পুলিশ সূত্রে দাবি করা হয়, তার লাগেজ তল্লাশি করে গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।

আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
তবে পরবর্তীতে জানা যায়, ওই টাকা বহনের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেই বেলাল উদ্দিনকে নগদ অর্থ বহনের ছাড়পত্র দেওয়া হয়েছিল।
এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকেও বলা হয়েছে, নির্বাচনী সময়ে বৈধ উৎস প্রদর্শন করতে পারলে টাকা পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই।

ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিন ব্যবসায়িক কাজে নগদ অর্থ নিয়ে বিমানযোগে এলাকায় যাচ্ছিলেন। কাস্টমসের অনাপত্তিতে তাকে টাকা বহনের ছাড়পত্র দেয় ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্তা করা হয়েছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম তাকে নির্যাতন করেছেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিতে হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।
একই সঙ্গে মিডিয়া ফ্রেমিংয়ের মাধ্যমে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে দাবি করে জামায়াত নেতারা গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ করেন।
জামায়াতের বিবৃতিতে এসপি শেখ জাহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবিও জানানো হয়।
ঘটনাটি নিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহলে আলোচনা চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102