সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ১০

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে গোলাগুলির এক ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীসহ ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। রয়টার্স জানায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রদেশেরটির উত্তরপূর্বাঞ্চলীয় টাম্বলার রিজ শহরে এ ঘটনা ঘটেছে।খবর আইবিএননিউজ ।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, টাম্বলার রিজের এক হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত আরও দুইজনকে একটি বাড়িতে পাওয়া গেছে। আর অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ বলেছে, সন্দেহভাজন এক গুলিবর্ষণকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। সে সম্ভবত নিজের গুলিতেই নিহত হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত নয় আর জনগণের জন্য চলমান কোনো হুমকি নেই বলে মনে করছে পুলিশ।

ব্রিটিশ কলম্বিয়ার উত্তরপূর্বাঞ্চলে রকি পর্বতের পাদদেশের প্রত্যন্ত শহর টাম্বলার রিজের লোকসংখ্যা প্রায় ২৪০০ জন। শহরটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১১৫৫ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় এক মেডিকেল সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রিটিশ কলম্বিয়ার জননিরাপত্তামন্ত্রী নিনা ক্রিগার এক্স এ দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সকল ভাবনা টাম্বলার রিজের জনগণের জন্য। আমি শহরটির মেয়র ও স্থানীয় এমএলএ’র সঙ্গে কথা বলেছি আর সব ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়েছি।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102