সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থল ‘ডালিয়া হ্যালিপ্যাড’ মাঠে জামায়াতের জনসভা

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :

০৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উত্তরের জেলা নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থলে তিস্তা ব্যারেজের হেলিপ্যাডে এক নির্বাচনী জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান। জনসভার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমীরের জনসভাকে ঘিরে তিস্তা ব্যারেজ এলাকা ও আশপাশের অঞ্চলে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

মাওলানা আব্দুর সাত্তার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী ও লালমনিরহাট জেলার প্রার্থী এবং নেতাকর্মীদের নিয়ে এই জনসভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন,“দলের আমির ডা.শফিকুর রহমান হেলিকপ্টার যোগে দুপুর ১২টায় তিস্তা ব্যারেজে পৌঁছাবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।”

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম বলেন, “আমাদের আমির সেদিন লালমনিরহাটের তিনজন এবং নীলফামারীর চারজন প্রার্থীর হাতে প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেবেন।”

তিনি জানান, জনসভায় প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং দেশের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান, মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামায়াত আমির।

আব্দুল হালিম আরও বলেন, “এ জনসভা হবে আগামীর উন্নয়ন নির্ধারণের জনসভা। এখানে ১১-দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102