সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

গোপনে বাংলাদেশ ত্যাগ করলেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা 

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৫ জানুয়ারি ২০২৬

পূর্বানুমতি ছাড়া বাংলাদেশ ত্যাগ করেছেন বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা। এভাবে চলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

দেশত্যাগ করা ৯ কর্মকর্তা হলেন– ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) ভারত থেকে প্রেষণে পাওয়ার প্লান্ট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের জিএম সিউজ প্রতিম ভর্মন, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন-সুরায়া প্রকসা রায়, এ জি এম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অর্নিবান সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।

জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) সকালে খাবারের টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ খোঁজখবর নিলে এক পর্যায়ে জানতে পারে, কাউকে না জানিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চলে গেছেন তারা। প্রকল্প পরিচালক রামানাথ পূজারিকে বিষয়টি জানানো হলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিরাপত্তাহীনতার অজুহাতে তারা বাংলাদেশ ছেড়েছেন বলে নিশ্চিত করেন।

তাপবিদ্যুৎ কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এভাবে যাওয়া রহস্যজনক। চলে যাওয়ার আগে তারা কখনোই নিরাপত্তার বিষয়ে কোনো অভিযোগ বা উদ্বেগের কথা জানাননি। এমন অজুহাতে হঠাৎ করে দেশত্যাগ করায় কর্তৃপক্ষ বিস্মিত।

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম গণমাধ্যমকে বলেন, সকালে খাবার টেবিলে তাদের না পাওয়ায় খোঁজ নিয়ে জানতে পারি, তারা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কারণে তারা এভাবে চলে গেলেন- তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102