সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জলঢাকা জামায়াতের বিশাল নির্বাচনী গণ মিছিল

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি নীলফামারী :

২২ জানুয়ারি, বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হলো আজ থেকে। আজ ২২ জানুয়ারি বৃহষ্পতিবার নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর সমর্থনে গণমিছিল করেছে জলঢাকা উপজেলা জামায়াত। বিকাল ৪’৩০ মিনিটে জামায়াতের জলঢাকা উপজেলা কার্যালয় আল-ফালাহ থেকে মিছিলটি শুরু হয়। মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ছাড়াও জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য শ্রমিক নেতা জনাব প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জামায়াতের উপজেলা নায়েবে আমির ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি জনাব আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি জনাব মোয়াম্মার আলহাছান, উপজেলা সহ. সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুম, জামায়াত নেতা জনাব ফয়সাল মুরাদ মিছিলে নেতৃত্ব দান করেন। প্রায় পাঁচ সহস্রাধিক মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত মিছিলে নেতাকর্মীদের অত্যন্ত উজ্জীবিত ও প্রাণবন্ত থাকতে দেখা যায়। মিছিলের ব্যাপক উপস্থিতি জলঢাকায় ‘টক অব দ্য টাউনে’ পরিনত হয়। উদ্দীপ্ত নেতাকর্মীগন দাঁড়িপাল্লার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে মত প্রকাশ করেন।

উল্লেখ্য যে, দীর্ঘ প্রায় ১৭ বছর পরে জামায়াত তার নিজস্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। এ কারণেও নেতাকর্মীগন অত্যন্ত উজ্জীবিত বলে।মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102