সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

আলমুতাছিম বিল্লাহ সবুজ, সাতক্ষীরা:  সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামনে প্রতীক তুলে দেন প্রার্থীর মাঝে। এবার জেলায় ৪ টি আসনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৫ জন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোঃ হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ, বাংলাদেশ জামায়তি ইসলাম মোঃ ইজ্জত উল্লাহ দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি জিয়াউর রহমান লাঙ্গল, ইসলামি আন্দোলন বাংলাদেশ শেখ মোঃ রেজাউল করিম হাতপাখা, বাংলাদেশ কংগ্রেস মোঃ ইয়ারুল ইসলাম ডাব। সাতক্ষীরা-২ আসনে ৫ জন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোঃ. আব্দুর রউফ ধানের শীষ, বাংলাদেশ জামায়তে ইসলামি মুহাম্মদ আব্দুল খালেক দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি মোঃ আশরাফুজ্জামান লাঙ্গল, ইসলামি আন্দোলন বাংলাদেশ মুফতি রবিউল ইসলাম হাতপাখা, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোঃ ইদ্রিস আলী মোটরগাড়ি। সাতক্ষীরা-৩ আসনে ৬ জন। তার হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজী আলাউদ্দীন ধানের শীষ, বাংলাদেশ জামায়তি ইসলামি হাফেজ মোঃ রবিউল বাশার দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি মোঃ আলিপ হোসেন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মোঃ শহিদুল আলম ফুটবল, ইসলামি আন্দোলন বাংলাদেশ মোঃ ওয়েজ কুরনী হাতপাখা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি রুবেল হোসেন রকেট। সাতক্ষীরা-৪ আসনে ৪ জন। তারা হলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোঃ মনিরুজ্জামান ধানের শীষ,বাংলাদেশ জামায়াতে ইসলামী জি, এম, নজরুল ইসলাম দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এস, এম, মোস্তফা আল মামুন হাতপাখা, জাতীয় পার্টি মোঃ আব্দুর রশীদ লাঙ্গল। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102