সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

রোহান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষনা, জলঢাকার রাজনীতিতে নয়া মেরুকরন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, নীলফামারী :

১৭ জানুয়ারি, শনিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী রোহান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে রোহান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়।

রোহান চৌধুরীর মনোনয়নের বৈধতা প্রাপ্তীতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনে জয়লাভের বিষয়ে তারা বেশ আশাবাদী বলে জানিয়েছেন জলঢাকা জাতীয় পার্টির স্থানীয় কয়েকজন নেতা।

এ কথা অনস্বীকার্য যে, জলঢাকার রাজনীতিতে জাতীয় পার্টি একটি ফ্যাক্টর। এই আসনে জাতীয় পার্টির একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে যা বিগত জাতীয় সংসদ নির্বাচন গুলোতে প্রমাণিত হয়েছে। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনেই জাতীয় পার্টি ৩য় অবস্থান বজায় রাখে এবং ভোটের ব্যাবধানও ছিলো খুব সামান্যই। ২০০৮ সালের নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফারুক কাদের বিপুল ভোটের ব্যাবধানে চার দলীয় জোট মনোনিত জামায়াত প্রার্থী অধ্যক্ষ আজিজুল ইসলামকে পরাজীত করেন। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হেরে যায় এবং আওয়ামীলীগ প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফা এমপি হিসাবে শপথ গ্রহন করেন। ২০১৮ সালের নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে জাতীয় পার্টির প্রার্থী মেজর রানা মোহাম্মদ সোহেল নির্বাচিত হন।

নীলফামারী-৩ আসনে নির্বাচনের রাজনীতিতে এভাবে কখনও জামায়াত, কখনও আওয়ামীলীগ এবং কখনও জাতীয় পার্টি ঘুরেফিরে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে কিংবা ব্যাপক ভোট পেয়ে হেরে গেছে। ১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচনে একবার বিএনপি প্রার্থী আনোয়ারুল কবির চৌধুরী এমপি নির্বাচিত হয়েছিলেন যখন দেশের সকল রাজনৈতিক দল কেয়ারটেকার সরকারের দাবিতে নির্বাচন বর্জন করে। এছাড়া কোনো নির্বাচনেই এই আসনে বিএনপি কখনও প্রতিদ্বন্দিতায় আসার কোনো রেকর্ড নাই।

জুলাই পরবর্তী পরিবর্তিত বাস্তবতায় আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহন করতে পারছে না। ১৪ দলীয় জোটের শরীক হিসাবে কেবল জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। জাতীয় পার্টির একজন উপজেলা নেতা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদকের কাছে বলেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলো কিন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহনের সুযোগ পাওয়ায় তাদের ভোট দেওয়ার একটি জায়গা সৃষ্টি হয়েছে।

এছাড়া, জাতীয় পার্টির নিজস্ব ভোট ব্যাংক তো আছেই। সব সমীকরণ মিলে গেলে নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী রোহান চৌধুরী একজন প্রধান প্রতিদ্বন্দি হিসেবে একটি অপ্রত্যাশিত চমক দেখাতে যাচ্ছেন অন্ততঃ মাঠের বাস্তবতা সেটাই বলছে। আজকের রায়ের পরে ভোটের মাঠের চিত্র বদলে যাবে বলে সাধারন মানুষ মনে করছে। এই আসনে জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর সাথে জাতীয় পার্টির প্রার্থী রোহান চৌধুরীর প্রতিদ্বন্দিতা হবে বলে নির্বাচনী বোদ্ধা মহল ধারনা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102