সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জামায়াতের সাথে বৈঠক নিয়ে অবশেষে মুখ খুলল ভারত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে গোপন বৈঠকের বিষয়ে অবশেষে মুখ খুলেছে ভারত। শুক্রবার (১৬ জানুয়ারি) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেন। এর আগে জামায়াত আমির বার্তা সংস্থা রয়টার্সের কাছে এক সাক্ষাৎকারে ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠকের কথা জানান।

জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট
রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা এই বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। জামায়াতের সঙ্গে বৈঠকটিকেও সেই ধারাবাহিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে বৈঠকটি কেন গোপন রাখা হয়েছিল সেই বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় কর্মকর্তা বৈঠকটি অত্যন্ত গোপনীয় রাখতে অনুরোধ করেছিলেন। জামায়াত আমির সেই সময় স্পষ্ট করে বলেছিলেন, সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক উন্মুক্ত হওয়া প্রয়োজন এবং সম্পর্কোন্নয়ন ছাড়া দুই দেশের সামনে আর কোনো বিকল্প নেই। তার এই খোলামেলা বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও আজ তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করে নিল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102