বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

৯২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবা সহ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

ঢাকা, ২৭ মার্চ ২০২৫ খ্রি.

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১০:২০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

ডিবি-রমনা বিভাগ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি বাসযোগে ইয়াবা নিয়ে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই টিম ঢাকা-চট্টগ্রাম রোডস্থ রায়েরবাগ এলাকার ফুট ওভার ব্রিজের দক্ষিণ পাশে চেকপোস্ট পরিচালনা করে মাদক পরিবহনে ব্যবহৃত বাসসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করে।অতঃপর তাদের দেখানো মতে বাসে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ৯২ লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন মাদক কারবারিসহ ঢাকার আশেপাশের এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102