সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

হরিণাকুণ্ডুতে সরকারি লালন শাহ্ কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল এক মনোমুগ্ধকর ‘পিঠা উৎসব’

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

​শীতের স্নিগ্ধ সকাল,চারদিকে পিঠার ম ম ঘ্রাণ, ভাপা, চিতই, নকশি, আতা পিঠা, জামাই পিঠা, কদম আর পাটিসাপটার বাহারি সজ্জায় সেজেছে স্টলগুলো। সোমবার (১২ জানুয়ারি) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সরকারি লালন শাহ্ কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল এমনই এক মনোমুগ্ধকর ‘পিঠা উৎসব’।

​বাঙালির হাজার বছরের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। সোমবার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারি লালন শাহ্ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: রেজাউল ইসলাম।

​উৎসবে শিক্ষার্থীরা মোট ৮টি স্টলে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ও পরিচিত হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন। স্টলগুলোতে চিতই, নকশি, ভাপা, কলা পিঠা, আতা পিঠা,জামাই পিঠ, কদম, হৃদয় হরন, তেজপাতা পিঠাসহ কয়েক ডজন প্রজাতির পিঠার সমারোহ দেখা যায়। কেবল প্রদর্শনই নয়, আগত ভোজনরসিকরা পরম তৃপ্তিতে এসব পিঠার স্বাদ গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের হাতের নৈপুণ্যের প্রশংসা করেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মহব্বত আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম এবং ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুর রাকিব।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহা: রেজাউল ইসলাম বলেন, “পিঠা বাঙালির আত্মিক সম্পর্কের অংশ। নারীদের শিল্প নৈপুণ্য ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। প্রতি বছরই আমরা এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করব।”
​উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও কয়েকশ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কলেজ প্রাঙ্গণকে মিলনমেলায় পরিণত করে। আধুনিকতার ভিড়ে গ্রামবাংলার এই চিরায়ত সংস্কৃতি ধরে রাখার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102