সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসের উত্তর আকালিয়া সত্যের আলো সমাজ সেবা সংগঠনটি প্রতিবছরই অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের সাতানী ইউনিয়নের উত্তর আকালিয়া সত্যের আলো সমাজ সেবা সংগঠনটি প্রতিবছরই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীত বস্ত্র বিতরণ করে আসছেন। তাঁরই ধারাবাহিকতায়।

শনিবার দুপুর ২টায় তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের উত্তর আকালিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে সংগঠনটির আয়োজনে এলাকার প্রায় ৬০ জন দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

উত্তর আকালিয়া সত্যের আলো সমাজসেবা সংগঠনের সভাপতি আবুল কাশেম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সাতানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ধন মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম, আব্দুল করিম, আবদুল হক মিয়া মেম্বার, তুহিন আহমেদ, শাকিব খান শুভ, সংগঠনের কোষাধ্যক্ষ মো.সুমন মিয়া ও মানিক মিয়াসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102