সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আচরণ বিধি প্রতিপালনে নীলফামারী জেলা রিটার্নিং অফিসারের মতবিনিময় সভা

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাসান, স্পেশাল করেসপন্ডেন্ট :

৩০ ডিসেম্বর, মঙ্গলবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠানে নির্বাচনী আচরন বিধিমালা প্রতিমালা প্রতিপালনে মতবিনিময় সভা করেছে নীলফামারী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আজ দুপুর ১১’৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ডিআইজি রংপুর, পুলিশ সুপার নীলফামারী, সেনাবাহিনীর জেলা প্রতিনিধি, জেলা র‍্যাবের প্রধান, নীলফামারী জেলা এনএসআই এর সহকারি পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা ম্যাজিস্ট্রেট নীলফামারী, নীলফামারী সদর, জলঢাকা, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ সহ নীলফামারী ১,২,৩ ও ৪ আসনের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিবৃন্দ।

মতবিনিময় সভায় জেলা ম্যাজিস্ট্রেট নির্বাচনী বিধিমালার বিস্তারিত তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেন। একটি উৎসব মুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে তিনি সকল প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।

মতবিনিময় সভায় নীলফামারী-২ সদর আসনে জামায়াতের প্রার্থী এড. আল-ফারুক আব্দুল লতিফ প্রতিপক্ষ প্রার্থীর পোস্টার এখনও বিভিন্ন স্থানে বহাল তবিয়তে সাঁটানো থাকায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। জেলা প্রশাসক এ বিষয়ে ব্যাবস্থা গ্রহনে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনের দিন পর্যন্ত সকল প্রার্থীগণকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন ও আইন প্রয়োগে নিরপেক্ষ থাকার আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102