বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতের স্বাধীনতা দিবসের র‍্যালী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আবদুল আলিম : 

দেড় যুগ পরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের আয়োজনে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে এনায়েতপুর থানা সদর থেকে থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা ও সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যালিটি বের হয়।

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের নানা শ্লোগান সংবলিত লাল সবুজের ক্যাপ মাথায় বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় নেতাকর্মী সহ জনসাধারণের উপস্থিততে বর্ণাঢ্য র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ডা. শেখ মোহাম্মদ আইয়ুব আলী, জোবায়ের হোসেন, জামায়াত নেতা হাজী আনোয়ার হোসেন, ডা. ইদ্রিস আলম ও থানা শিবির সভাপতি মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সকালে এনায়েতপুর থানা জামায়াতের বিভিন্ন ইউনিটের উদ্যোগে পৃথক দোয়া ও আলোচনা সভা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102