সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই হত্যাকাণ্ডের শিকার

জাকির হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

জাকির হোসেন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, তাদেরই সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, এই ধারার হত্যাকাণ্ড শুরু হয়েছিল শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের মাধ্যমে, আর ওসমান হাদী সেই ধারাবাহিক ষড়যন্ত্রেরই সর্বশেষ শিকার।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চে মরহুম শরীফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, “আমরা একজন দেশপ্রেমিক ও সময়ের বীর সন্তানকে হারালাম। যাদের আত্মত্যাগ ও অবদানের বিনিময়ে আজ বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, তাদের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে।”

* আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওসমান হাদীর প্রতিটি রক্তবিন্দু থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঘৃণার আগুন আরও তীব্র হবে। তিনি এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

* সরকারের প্রতি বার্তা: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও দায়িত্বশীলদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ওসমান হাদীদের মতো বিপ্লবীদের আন্দোলনের ওপর ভর করেই তারা আজ রাষ্ট্রীয় আসনে আসীন। তাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও আইনি দায়িত্ব।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলির সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
ডা. নজরুল ইসলাম নায়েবে আমীর, উল্লাপাড়া উপজেলা খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক, উল্লাপাড়া উপজেলা আলাউদ্দিন আল আজাদ সাবেক সেক্রেটারি আশরাফুল আলম (মুত্তালিব) প্রচার ও মিডিয়া সম্পাদক।

এছাড়াও পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল আকন্দ এবং যুব বিভাগের সভাপতি আতাউর রহমানসহ স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে মরহুম ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102