সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বর্ণাঢ্য আয়োজনে হরিণাকুণ্ডুতে মহান বিজয় দিবস পালিত

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুযে সকাল ৬টায় সূর্য্যদয়ের সঙ্গে সঙ্গে হরিণাকুণ্ডু থানা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনি এবং গুরুত্বপূর্ণ সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত, বে-সরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের শুভ সূচনা হয়।

এরপর সকাল ৮টায় উপজেলা মিনি স্টেডিয়ামে অবস্থিত শহীদ বেদীতে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, হরিণাকুণ্ডু পৌরসভা, হরিণাকুণ্ডু থানা, সকল প্রেসক্লাব এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরবর্তীতে সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্ব প্রিয়নাথ স্কুল এণ্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। দেওয়া হয় হরিণাকুণ্ডু উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) ঈশিতা আক্তার, হরিণাকুণ্ডু মুক্তিযোদ্ধার কমান্ড আহবায়ক, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (টি,এইচ,ও)কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাষ্টার, বাংলাদেশ জামায়াত ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার সেক্রেটারী মোঃ ইদ্রিস আলী মাস্টার, গণআধিকার পরিষদের হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহবায়ক আমর বিন মারুফ (জিতু), শিশু কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসদুল হক (টিটু) সহ আরও অনেকেই।
হরিণাকুণ্ডু প্রিরনাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের ক্রিড়া প্রতিযোগিতা ও শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে হাসপাতালের রুগীদের মাঝে, এতিমখানা ও বৃদ্ধ আশ্রমে উন্নত খাবার পরিবেশন করা হয়। উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে দেশ এবং জাতির মসৃদ্ধ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102