সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে     -ধর্ম উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে। ধর্মীয় আবহে মানুষের মাঝে ইবাদতের প্রবণতা বৃদ্ধি পাবে। সচ্চরিত্রবান মানুষ তৈরি হবে।

আজ সকালে নাটোরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদের সংখ্যা যত বৃদ্ধি পাবে মুসল্লীর সংখ্যাও তত বাড়বে। মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধ প্রবনতা কমে আসবে। এর মধ্য দিয়ে একটি পরিশীলিত ও উন্নত সমাজ গড়ে উঠবে।

মডেল মসজিদ পরিচালনায় জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এই মসজিদ আপনাদের। সরকার কেবল এটি তৈরি করে দিয়েছে। এ মসজিদ সচল রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। এমসজিদকে নামাজের উপযোগী রাখার দায়িত্ব আপনাদের।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা আছে। এ বিষয়ে আমরা অবগত। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বসে আমরা এই সংকট নিরসনের চেষ্টা করব। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সরকার এ মসজিদ পরিচালনা করতে চায়। এ মসজিদ পরিচালনার দায়িত্বে জনগণকে সম্পৃক্ত করতে চায়।

মডেল মসজিদ নির্মাণে কোথাও কোথাও কিছু ত্রুটি হয়েছে। কোনো কোনো মসজিদের নির্মাণকাজ মানসম্মত হয়নি। কোথাও কোথাও সাইট সিলেকশন ভালো হয়নি। যেখানে ইতোমধ্যে নির্মাণ কাজ চলছে, ১৪ হতে ১৫ কোটি টাকা খরচ হয়ে গেছে সেগুলো আর বন্ধ করা সম্ভব নয়। তবে নির্মাণ ত্রুটিগুলো সমাধান করা হচ্ছে।  একটি কমিটি এ বিষয়ে কাজ করছে। তিনি মসজিদ নির্মাণে কোনো ত্রুটির পরিলক্ষিত হলে সেটা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে জানানোর অনুরোধ জানান।

এ অনুষ্ঠানে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: শহিদুল আলম ও পুলিশ সুপার এম এ ওয়াহাব বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক
মোহাম্মাদ ফেরদৌস-উজ-জামান ও নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা নাটোর সদর ও গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।

উল্লেখ্য, প্রত্যেক জেলা এবং উপজেলাতে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এ মডেল মসজিদগুলো নির্মিত হয়েছে। তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটানোর লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। নাটোরের এ তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে মোট ৪৬ কোটি ৭৭ লাখ টাকা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102