সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন

মো: নুরুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

মো: নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া :

মালয়েশিয়ার বিভিন্ন অলিগলি ও কর্মস্থলে প্রবাসী বাংলাদেশিদের মাঝে POSTAL VOTE BD অ্যাপের মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্ মালয়েশিয়া।

রবিবার ৭ ডিসেম্বর ২০২৫ মালয়েশিয়ার কাপার(kapar) এলাকায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা প্রবাসী ভোটারদের সচেতন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন পরিচালনা করেন।

ক্যাম্পেইনের কর্মসূচি হিসেবে ছিল বাংলাদেশী প্রবাসীদের মাঝে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্বলিত লিফলেট বিতরণ, পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে দেয়া, নিবন্ধন সম্পন্ন করাসহ বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম।

এই ক্যাম্পেইনে সরাসরি রেজিস্ট্রেশন সহায়তা প্রদান করা হয়, যেখানে অনেক সাধারণ প্রবাসী প্রথমবারের মতো Postal Vote BD অ্যাপের মাধ্যমে ভোটার হবার প্রক্রিয়া সম্পন্ন করেন।

প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার মহৎ উদ্যোগকে কেন্দ্র করে আয়োজিত এ কার্যক্রমে বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ ছিল উৎসবমুখর পরিবেশ।

“ভোটাধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার—প্রবাসীরা যেন সেই অধিকার থেকে বঞ্চিত না হন, সে জন্যই এই উদ্যোগ।”

এই ক্যাম্পেইনে যুক্ত ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক। যুগ্ম-সংগঠক মোঃ ফয়সাল গাজী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ওয়াসিম ভাই, মাসুম, আরিফুল, রায়হান, আমিন, এবং সুজন।

প্রবাসীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে মালয়েশিয়া শাখার যুগ্ম-সংগঠক মোঃ ফয়সাল গাজী

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক বলেন :প্রবাসীর অধিকার রক্ষা করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে শক্তিশালী করা। প্রবাসীদের অংশগ্রহণই আগামী দিনের পরিবর্তনের মূল শক্তি।

তিনি আরও বলেন, প্রবাসীদের অধিকার ফিরিয়ে আনা এবং পরিবর্তনের ধারা শক্তিশালী করার লক্ষ্যে—আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এর নেতা কর্মীরা সরাসরি মাঠপর্যায়ে গিয়ে প্রবাসী ভাইদের বুঝিয়ে দিয়েছেন— কিভাবে POSTAL VOTE BD অ্যাপ ব্যবহার করে সহজে ও নিরাপদে ভোট দেওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত ধারণা দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102