রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ

জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টার-ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

মো: নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া :

জাতীয় নাগরিক কমিটি (জেএনসি) মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৩ মার্চ) মালয়েশিয়ার সুবাং জায়ার স্টার কেবাব রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টারের পক্ষে মোহাম্মদ জাফর ফিরোজ।

এছাড়া বক্তব্য দেন কমিটির সদস্য মো. রুহুল আমিন সরকার, প্রকৌশলী রনি মিনহাজ উল আমিন, প্রকৌশলী মাহফুজ কায়সার অপু, মো. মুশফিকুর রহমান রিয়াজ এবং প্রবাস কণ্ঠের সামি। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় নাগরিক কমিটি সেন্ট্রাল ডায়াসপোরা কমিটির সদস্য আলমগীর চৌধুরী আকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহসভাপতি ড. এস এম রহমান তনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার আমীর অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার সহসভাপতি ফয়সাল শেখ এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতিনিধি বশির ইবনে জাফর।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। বক্তারা তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ যেন আর কখনো স্বৈরাচার ও ফ্যাসিবাদের শিকার না হয়, সে জন্য সকল নাগরিককে সচেতন থাকতে হবে।

সমাপনী বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টারের আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি সংহতি, প্রতিরোধ ও পুনর্গঠনের মূলনীতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং উন্নত বাংলাদেশ গঠনে কাজ করে যাবে।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় নাগরিক কমিটির এই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। নেতারা বলেন, এটি শুধু একটি ইফতার মাহফিল নয়, বরং নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞার মঞ্চ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102