সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ঝিনাইদহে নাসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার মোবারকগঞ্জ চিনিকল এলাকা থেকে ওমর শেখ (৩০) নামে এক নসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা লাশটি মাঠে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত ওমর শেখ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে ওমর আলী নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, দুবৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যার পর ফেলে রেখে গেছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গলায় বাঁধা অবস্থার আলামত পাওয়া গেছে।

তিনি আরো জানান বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তিনি বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ ও পরিকল্পনা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102