সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন নিয়ে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মশালাটির আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। এতে সদর, শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলার মোট ৪০ জন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসডিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে জনগোষ্ঠীর সেবা সহজে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক কামাল বাশার, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102