সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মেহেরপুরে রকেট অফিসের ডিএসআর আয়ুব আলী ২৫লাখ টাকা নিয়ে লাপাত্তা আছে

সাদ আহম্মদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সাদ আহাম্মদ, মেহেরপুর জেলা প্রতিনিধি :

২৭/১১/২৫ইং

মেহেরপুরে ডাচ বাংলা রকেট কর্মসূচীর মেহেরপুর অফিসের ডিএসআর আয়ুব আলী অফিসের ২৫লাখ টাকা নিয়ে লাপাত্তা রয়েছে। ৫দিন পার হলেও তার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

মেহেরপুর স্টেডিয়াম পাড়া অফিসের হাউজ ম্যানেজার মো: আব্দুল হাবিব এ বিষয়ে এক অভিযোগে অভিযুক্ত আয়ুব আলীকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাউজ ম্যানেজার মো: আব্দুল হাবিব জানান, আয়ুব আলী মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি ২৫ নভেম্বর সকালে অফিস থেকে কাজে বরে হওয়ার পর আর ঐ দিন অফিসে ফেরেন নি। তার মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তিনি ঐ দিন এসআর ও রিটেইলারের কাছ থেকে ২৫ লাখ ৯৬হাজার টাকা নিয়ে লাপাত্তা রয়েছে। ডাচ বাংলা রকেট কোম্পানীর ডিস্টিবিউটর ও পরিচালক আসাদুজ্জামান সেলিম বলেন, প্রাথমিক ভাবে হাউজ ম্যানেজার কে ৫০ লাখ টাকা হস্তান্তর করা হয়ছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি মেহেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102