সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে Global Sourcing Expo-2025 Dhaka

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা,২৭ নভেম্বর ২০২৫):

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১-৩ ডিসেম্বর ২০২৫ ইং সময়ে ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (Big Wave)-এ প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে Global Sourcing Expo-2025 Dhaka. বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এ উপলক্ষ্যে আজ ২৭ নভেম্বর ২০২৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো’র সম্মেলন কক্ষে “Meet the Press” আয়োজন করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এ Expo সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। অন্যান্যদের মধ্যে ইপিবি’র মহাপরিচালক বেবী রাণী কর্মকার ও মোঃ আকতার হোসেন আজাদ এবং পরিচালকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে এক্সপো আয়োজনের লক্ষ্য, সার্বিক প্রস্তুতি, বৈদেশিক অংশগ্রহণ এবং দেশের রপ্তানি সম্ভাবনা বাড়ানোর কৌশল তুলে ধরা হয়।

এবারের এক্সপোতে আফগানিস্তান, চীন, ইরান, জাপান, মায়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যন্ড, ইউএই এবং ইউএসএসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বাংলাদেশের উল্লেখযোগ্য ০৮টি রপ্তানিখাত যথা-তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, হোমডেকর ও ফার্নিচার, ফার্মাসিউটিক্যাল ও আইসিটি খাতের ১০০টির বেশি প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, পাইকারি ব্যবসায়ী, সাপ্লাই চেইন প্রতিনিধিসহ বিভিন্ন রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরা এ আয়োজনে অংশগ্রহণ করবেন, যা বাংলাদেশের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

তিন দিনব্যাপী এই আয়োজনে থাকছে ১০টি বিশেষ সেমিনার, অনলাইন ও অফলাইন B2B মিটিং, ১৫০টিরও বেশি স্টল, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোসহ নানা আয়োজন।

Global Sourcing Expo-2025 Dhaka বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি খাতসহ অসংখ্য সম্ভাবনাময় শিল্পকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপন করবে।

এ আয়োজন দেশের রপ্তানিকারকদের জন্য নতুন বাজার অনুসন্ধান, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

প্রত্যাশা করা হচ্ছে, Global Sourcing Expo-2025 Dhaka দেশের রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এবং বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সোর্সিং হাব হিসেবে বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102