সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

যথাযোগ্য মর্যাদায় কামান্না শহীদ দিবস পালিত

মো: আমোদ আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মো: আমোদ আলী, শৈলকুপা, ঝিনাইদহ:

যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহের শৈলকুপার কামান্না ২৭ শহীদ দিবস পালিত হয়েছে। কামান্না সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

২৬ নভেম্বর বুধবার সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে ২৭ শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন স্কুল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বিশ্বাস।

এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে আব্দুর রাজ্জাক, আব্দুল মজিদ মাস্টার, ফরিদ রেজা, আব্দুর রহমান, কামালুর রহমান, লুৎফর রহমান টুলু, আবুল হাশেম ও সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান খান দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাগুরা ও ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বক্তব্য রাখেন।

কামান্না ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের পাশে একটি জাদুঘর নির্মাণ ও প্রতি বছর দিবসটি সরকারীভাবে পালনের দাবী জানান বক্তারা।

অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান লাল।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে ২৬ নভেম্বর শহীদ হওয়া ২৭ জন বীর মুক্তিযোদ্ধার স্মরণে দিবসটি পালিত হয়। এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা অতর্কিত হামলা চালিয়ে মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করে।
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে সেখানে স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ তৈরী করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102