সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৫ বছর পূর্তি উৎসব রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৬ নভেম্বর ২০২৫ রাজধানীর আইডিইবি (IDEB) ভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনের শুরু থেকেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এবং প্রোগ্রামটি সারাদিনব্যাপী চলবে। প্রতিষ্ঠার দুই যুগ পর কোম্পানির সাফল্য, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী,
সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সাবেক বাণিজ্য মন্ত্রী।
তিনি দেশের বীমা খাতে পপুলার লাইফের অবদান ও আর্থিক সেবার অগ্রগতির দিকগুলো তুলে ধরবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, চেয়ারম্যান, শরীয়াহ কাউন্সিল, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড। তিনি শরীয়াহসম্মত বীমা পরিচালনায় প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরবেন।

এছাড়া পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের মাননীয় পরিচালকবৃন্দ সারাদিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন সেশনে অংশ নেবেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড।

স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব বি এম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম ও কার্যনির্বাহী সদস্য, বিআইএ।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন জনাব বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক।

আয়োজকরা জানান, ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে পপুলার লাইফ ইনস্যুরেন্সের অতীতের উন্নয়ন, আর্থিক সেবা সম্প্রসারণ, গ্রাহকের আস্থা অর্জন এবং আগামীর কৌশলগত পরিকল্পনা তুলে ধরা হবে। দিনব্যাপী এই উৎসবে কোম্পানির বিভিন্ন বিভাগ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা যোগ দেবেন।

উৎসবটিকে ঘিরে রাজধানীর আইডিইবি ভবনে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কোম্পানির ২৫ বছরের যাত্রা আরও গতিশীল করতে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পরিবার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102