সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে নির্বাচিত হলে, জনগণের খাদেম হিসেবে কাজ করব— নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ স্বনামধন্য কলেজ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে (২২ নভেম্বর) শনিবার দুপুর ৩ ঘটিকায় জামায়াতে ইসলামীর ছাত্র – যুবকদের নিয়ে বিশাল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ’ স্লোগানে-এ সমাবেশে এক লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করেছে দলটি।

জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এরকম নজিরবিহীন সমাবেশ আয়োজন কেউ করতে পারিনি। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসালামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজে সাবেক ভিপি চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি বক্তব্য দেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকসু ভিপি সাদিক কায়েম, রাকুস ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। এছাড়াও আরোও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ -১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান প্রমুখ। ভোটারদের মাঝে মুলত তিন ভিপির সমাবেশে উপস্থিত করে মূল আকর্ষণ করেছে দলটি। জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জে বড় সমাবেশের মাধ্যমে তাদের শক্তি-সামর্থ ও জনসমর্থন জানান দেবে। যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। যাদের বুকের তাজা রক্ত আর সাহসিকতার আগুনে ছিন্নভিন্ন হয়েছে স্বৈরতন্ত্রের দেড় দশকের ক্ষমতার মসনদ। লোকে লোকারণ্য হবে। বলেন, সমাবেশ বাস একাডেমিক এক্সিলেন্স তরুণদের নেতৃত্বে অর্জিত ২০২৪-এর গণ-অভ্যুত্থান জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে। জুলাই-আগস্টের জন-আকাঙ্খা বাস্তবায়ন, নব্য ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

একইসঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্যতার আকাঙ্ক্ষার কথা তুলে ধরে। এ সমাবেশে দলের সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে চাঁপাইনবাবগঞ্জসীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান অতিথিরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102