সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জয় দিয়েই মুশফিকের শততম ম্যাচ রাঙাল বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, স্টাফ রিপোর্টার : অবশ্য অনুমেয়ভাবেই আজ প্রথম সেশনে ফল আসার কথা ছিল, তবে আয়ারল্যান্ডের লড়াইয়ে অপেক্ষা দীর্ঘ হয়। শেষ পর্যন্ত পঞ্চম ও শেষ দিনের দ্বিতীয় সেশনে ২১৭ রানের জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। এতে জয় দিয়েই মুশফিকুর রহিমের শততম টেস্ট রাঙাল লাল-সবুজেরা।

কার্টিস ক্যাম্ফারের হাফ-সেঞ্চুরিসহ টেলএন্ডারদের প্রতিরোধে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস গড়ায় ২৯১ রানে, তবে তা জয়ের পথে বাধা হতে পারেনি। শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট, আইরিশদের করতে হতো ৩৩৩ রান, যা বাস্তবে অসম্ভবই।

২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে শেষবার টেস্ট গড়িয়েছিল পঞ্চম দিনে। এরপরের পাঁচ টেস্টই শেষ হয় চার দিনের মধ্যেই। এবারও দিন চারেই বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। ৩ উইকেটে ১৪১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা, আর বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হ্যারি টেক্টরের ফিফটি সত্ত্বেও ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল আয়ারল্যান্ড।

শেষ দিনের শুরু থেকেই দৃঢ়ভাবে ব্যাট করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ আউট করেন তাইজুল। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলাতে পারেননি আইরিশ ব্যাটার। আউট হওয়ার আগে ৫৩ বলে ২১ রান যোগ করেন ম্যাকব্রাইন। এই উইকেটটি তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ২৫০তম শিকার হিসেবেও জায়গা করে নেয়।

পরে ৭০ দশমিক ৪ ওভারে রান দুই শ’ ছাড়ায় আয়ারল্যান্ডের। ধীরস্থির ব্যাটিংয়ে ক্যাম্ফার তুলে নেন নিজের প্রথম টেস্ট ফিফটি। তাকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন আরেকপ্রান্তে থাকা জর্ডান নিল। তবে মেহেদী হাসান মিরাজের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ৪৬ বলে ৩০ রানে থামে নিলের ইনিংস। এতে ভাঙে তাদের ৮৫ বলে ৪৮ রানের জুটিও।

মধ্যাহ্নভোজের বিরতির পরও ক্যাম্ফার ও গ্যাভিন হোয়ে অবিচল থাকায় অপেক্ষা দীর্ঘ হয় স্বাগতিকদের। তবে চা-বিরতির ঠিক আগ মুহূর্তে স্বস্তি এনে দেন হাসান মুরাদ। ১২৭ মিনিট টিকে থাকা এই জুটিকে এলবিডব্লিউ করে হোয়েকে ফেরান তিনি, ১০৪ বলে ৩৭ রান ফেরেন এই ব্যাটার।

পরের বলেই শূন্য রানে হামফ্রিজকে বোল্ড করে ম্যাচের পরিসমাপ্তি টেনে দেন মুরাদ। এতে ২১৭ রানের বড় জয় লাল-সবুজেরা। আর ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন ক্যাম্ফার।

বাংলাদেশের হয়ে তাইজুল ও মুরাদ সমান চারটি করে উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102