সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মোল্লাহাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীমের মতবিনিময় সভা

এস এম মনিরুজ্জামান
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

এস এম মনিরুজ্জামান, বাগেরহাট জেলা প্রতিনিধি :

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, “বেকার সমস্যা নিরসনে বাগেরহাট-১ আসনকে শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা বিদেশে রফতানি যোগ্য মানবসম্পদে পরিণত হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হতে পারে।”

তিনি আরও জানান, নারীর সামগ্রিক উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে বিভিন্ন গঠনমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এছাড়া মধুমতি নদীর ভাঙ্গন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মুফতী জাকির আশরাফী। অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হাফেজ শরিফুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ উপস্থাপন করলে প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম তা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় এগুলোকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102