সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

নীলফামারী-০১ আসনে মাওলানা আব্দুস সত্তারের সমর্থনে বিশাল মোটর সাইকেল শো-ডাউন

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :

২২ নভেম্বর, শনিবার

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের সমর্থনে স্মরনকালের বৃহত্তম শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। প্রায় পাঁচ সহস্রাধিক মোটর সাইকেলের বিশাল বহর ডিমলা ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে ডিমলা শহর প্রদক্ষিন করে, নাউতারা, ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী শঠিবাড়ী, খগাখড়িবাড়ী, ঠাকুরগঞ্জ হয়ে ডোমার উপজেলা সদর প্রদক্ষিন করে আবার ডিমলায় এসে শেষ হয়। মোটর শোভাযাত্রার পুরোভাগে জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও ইসলামীবছাত্রশিবিরের নীলফামারী জেলা সেক্রেটারি মু. রেজাউল করিম উপস্থিত থেকে নেতৃত্ব দান করেন। এ সময় ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ডোমার উপজেলা আমীর মাওলানা আব্দিল হাকিম সহ দুই উপজেলার জামায়াত নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া খালিশা চাপানী ইউনিয়নের জামায়াত কর্মী মোশাররফ হোসেন জানান, মোটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহনের জন্য সংগঠন তাদেরকে কোনো জ্বালানী খরচ দেয় নাই, কর্মীগন স্বতস্ফুর্তভাবে নিজের টাকা খরচ করে উৎসাহের সাথে এই শোভাযাত্রায় অংশগ্রহন করেছে। ডোমার সোনারায় ইউনিয়নের কর্মী মনজুরুল ইসলাম বলেন, আমরা আমাদের ইউনিয়ন থেকে দুইশ মোটর সাইকেল নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহন করেছি। টাকা পয়সা ছাড়াই এতো কষ্ট করে এই শোভাযাত্রায় কেনো অংশ নিয়েছেন – প্রশ্নের জবাবে মোটর সাইকেলের পেছনে বসে থাকা তার বয়োবৃদ্ধ বাবা বলেন- একজন সৎ মানুষকে নির্বাচন করতে আমাদের আরও বেশী ত্যাগ স্বীকার করা উচিত।

শোভাযাত্রার পুরোটা সময় জুড়ে অংশগ্রহনকারিদের ব্যাপক উচ্ছ্বসিত ও থেমে থেমে ‘দাঁড়িপাল্লা’ শ্লেগানে মুখরিত হতে দেখা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102