সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

তারেক রহমানের জন্মদিনে এতিমশিশুদের কোরআন উপহার দিলেন ছাত্রদল নেতা রাজ হিমেল

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ হিমেল। কেক কাটার পরিবর্তে তিনি মাদরাসার এতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঝিনাইদহের খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা ও এতিমখানা পরিদর্শন করে শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করেন তিনি।

এ সময় রাজ হিমেল বলেন,
“আমি চাই আমাদের নেতার জন্মদিন এমনভাবে পালন হোক যাতে আল্লাহ খুশি হন এবং তাকে সুস্থতা দান করেন। তারেক রহমান আমাদের নেতা—আমরা বিশ্বাস করি তিনি ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবেন।”

তিনি আরও বলেন,
“দলীয় নোটিশ অনুযায়ী কেক কাটা ও আনুষ্ঠানিক অনুষ্ঠান না করে আমি এই মানবিক উদ্যোগ নিয়েছি।”

উল্লেখ্য, তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102