সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

রাজশাহী বাঘা-চারঘাট-৬ জামায়াতের এমপি প্রার্থী নাজমুল হকের ১৫০০শত মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠান

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, বাঘা উপজেলা প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত রাজশাহী চারঘাট-বাঘা-৬ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নামজুল হক এর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলাধীন চন্ডিপুর হাই স্কুল মাঠে মোটরসাইকেল শোডাউনের জমায়েত হয়। চারঘাট ও বাঘা উপজেলার শত শত মোটরসাইকেল জমায়েত হয়ে এক সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রায় ১৫শত মোটরসাইকের শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার সেক্রেটারি জনাব গোলাম মর্তুজা।আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন শেখ, চারঘাট -বাঘা আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, বাঘা উপজেলা আমীর শিক্ষক আব্দুল্লাহ আল মামুন নুহু, চারঘাট উপজেলা আমীর শিক্ষক আবুল কালাম আজাদ, বাঘা উপজেলা সেক্রেটারি মাস্টার ইউনুছ আলী, নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাঘা পৌরসভার আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পৌরসভা আমীর অধ্যাপক মনিরুল আজম জিন্জু, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ প্রমুখ।

তথ্য সূত্রে পাওয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারঘাট-বাঘা-৬ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক এর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।মোটরসাইকেল শোভাযাত্রাটি বাঘা উপজেলা চন্ডিপুর হাইস্কুল মাঠ থেকে শুরু করে বাঘা বাজার, মনিগ্রাম বাজার, মীরগঞ্জ হয়ে চারঘাট বাজার, সরদা হয়ে শিশাতলা দিয়ে নন্দনগাছী বাজার, কালুহাটি, আড়ানী বাজার, তেঁতুলিয়া বাজার হয়ে বাঘার ঐতিহাসিক ঈদগাঁ ময়দানে এসে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102