সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন নুসরাত তাবাসসুম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহবায়ক নুসরাত তাবাসসুম। শুক্রবার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে মনোনয়নপত্র কেনার তিনটি ছবি পোস্ট করে নুসরাত তাবাসসুম লেখেন, সকাল সকাল একটি খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত সাত-আট বছর ধরে আমি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।
নুসরাত আরও লেখেন, আমার অসংখ্য সীমাবদ্ধতা আছে। তারপরও অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, আমি দেশকে ও আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া ও সমর্থন চাই। আমরা যারা এখানে এসেছি একটি স্বপ্ন নিয়ে, যারা দিনের পর দিন রাস্তাকে ঘর-বাড়ি বানিয়ে সংগ্রাম করে টিকে আছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি সেই সব সহযোগী, সহমর্মী ও সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ইতিমধ্যে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের বিএনপি’র তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে উপাধ্যক্ষ মাওলানা মোঃ বেলাল উদ্দিনও রয়েছেন এই আসনে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102