সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ঝিনাইদহে সড়কে প্রাণগেল কলেজ ছাত্রের

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ডে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র স্বাধীন মন্ডল (১৭) ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের রওশন আলীর ছেলে ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র। এ সময় পুলিশ ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্র স্বাধীন মন্ডল প্রি-টেস্ট পরীক্ষা শেষ করে তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিল। পথে হামদহ বাসস্ট্যান্ডে পৌচ্ছানো মাত্রই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ সে মারাত্বক আহত হয়। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষন পর সে মারা যায়।

সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন,‘ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক, ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102