সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ঝিনাইদহ পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি :

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর ঝিনাইদহ জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট্রের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বাধীন অধিকারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লিটন, পূজা উদযাপন ফন্ট্র ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সমির হালদার, সদর উপজেলা শাখার আহবায়ক গনেশ চন্দ্র বিশ্বাস, সদস্য সচিব অচিন্ত রায়, হরিণাকুন্ডু শাখার আহবায়ক কাত্তিক দেবনাথসহ ফন্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফন্ট্র ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক মিলন কুমার ঘোষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এক বছর আগে আজকের এই দিনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেররা নির্বিঘেœ নিরাপদে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর যাত্রা শুরু হয়। আমরা সফলভাবে এক বছর অতিক্রম করেছি। সামনের দিনগুলোতে মিলেমিশে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যবক্ত করা হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102