সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

গাইবান্ধা-২ আসনে বিএনপির প্রার্থী বাবুকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী উপলক্ষে মঙ্গলবার দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিষ্ণু কুমার দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হক মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানী, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মেহেদী হাসান প্রিন্স।

প্রধান অতিথি আনিসুজ্জামান খান বাবু বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করবে। মানুষ বুঝতে পারছে বিএনপিকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। তাই তিনি দলমত নির্বিশেষে গাইবান্ধা-২ আসনের ভোটারদেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102