সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের যৌক্তিক দাবিতে কর্মবিরতি পালন করছেন। ১০ম গ্রেড প্রদান, শতভাগ পদোন্নতি ও টাইমস্কেল/উচ্চতর গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও এই কর্মসূচি চলছে।

ঝিনাইদহের প্রাথমিক সহকারী শিক্ষক নেতা মোঃ আবু জাফর, মোঃ আবু মাসুদ, মোঃ রুহুল হাসান, মোঃ আশরাফুল আলম প্রমুখ জানান, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষক নেতারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানালেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে শিক্ষক সমাজ বাধ্য হয়েই কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত দাবিগুলো মেনে নিয়ে আন্দোলন স্থগিতের সুযোগ করে দেবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102