সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি-:

“তারুণ্যের একতায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”— এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। সোমবার সকালে ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

‘দুর্নীতি রোধে কঠোর শাস্তিই সর্বোত্তম সমাধান’ শীর্ষক এ বিতর্কে অংশ নেয় কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা। পক্ষে-বিপক্ষে দলগুলো নিজেদের যুক্তি তুলে ধরেন প্রাণবন্ত উপস্থাপনায়।

পক্ষে থাকা দল যুক্তি দেয়— দেশে দুর্নীতি দমন করতে হলে কঠোর শাস্তির ভয় থাকা জরুরি; তাতে বড় দুর্নীতিবাজরাও শঙ্কিত হবে। অন্যদিকে বিপক্ষে থাকা দল বলে— শুধুমাত্র শাস্তি নয়, প্রয়োজন সচেতনতা, মূল্যবোধ ও স্বচ্ছতা তৈরি; তবেই দীর্ঘমেয়াদে দুর্নীতি কমবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের প্রভাষক ফরিদ উদ ইসলাম, সহকারী অধ্যাপক ফজলে রাব্বি, দুপ্রক জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, বর্তমান আহ্বায়ক বাবুল কুমার কুন্ডুসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগিয়ে তুলবে এবং ভবিষ্যতের নেতৃত্বকে করবে আরও দায়িত্ববান ও নীতিবান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102