সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সাঘাটায় শোডাউন ঘিরে ১৪৪ ধারা চলছে

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও দল থেকে বহিষ্কৃত নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়।

আজ রবিবার (৯ নভেম্বর) ২০২৫ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও আশপাশ এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘একই দিনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদ ও বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া ফারুক আলম সরকারের সমর্থকদের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুইটি গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে করে স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এই সময় অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তব্যরত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা বলছেন, নাহিদুজ্জামান নিশাদ কোনোদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। পতিত স্বৈরাচার হাসিনার সরকার ছাত্র-জনতারা রোষানলে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি নিজেকে বিএনপির নেতা দাবি করেন। এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতির পদ বাগিয়ে নেন। নিশাদ বগুড়া জেলার প্রভাব খাটিয়ে বিএনপির রাজনীতিতে আধিপত্য বিস্তার করছেন।

সাঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দুই গ্রুপের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ শক্তভাবে মাঠে অবস্থান করছে। ১৪৪ ধারা ভেঙে কাউকে মাঠে নামতে দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102