সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আসন্ন আমন মৌসুমে ৩৪ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা কেজি দরে আতপ চাল এবং ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৫, রবিবার

সরকার আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার  মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য  ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং  ধান ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য গত বছরের তুলনায় এবছর আমন মৌসুমের ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু হবে। এই সংগ্রহ অভিযান ২৮ ফেব্রুয়ারি/২০২৬ পর্যন্ত চলবে।

আজ রবিবার মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) এর সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা,অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ এফপিএমসি’র সদস্যগন উপস্থিত ছিলেন।

সভা শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে খাদ্য উপদেষ্টা বলেন, আমন মৌসুমের ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের থেকে কম।কারণ এই সময় বৃষ্টি থাকে, ফলে সেচের খরচ কম হয়,কখনো কখনো সেচ খরচ লাগেই না। তারপরও
কৃষকদের বিষয়টি বিবেচনা করে গত বছরের তুলনায় এ বছর আমন মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আসন্ন আমন মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102