সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৮ নভেম্বর ২০২৫

দেশের ক্রীড়াঙ্গনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আরেকটি গৌরবোজ্জ্বল অর্জন-৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি জুডো দল।

গত ০৭-০৮ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানী ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিকেএসপি-সহ মোট ১৪টি জুডো দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অদ্য ০৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্তপর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় ০৮টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করে ০৪টি স্বর্ণপদক, ০৩টি রৌপ্যপদক ও ০৪টি তাম্রপদক অর্জন করে। বিজিবি জুডো দলের খেলোয়াড়দের এই অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনী জুডো দল ০২টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০৪টি তাম্রপদক অর্জন করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মোঃ মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম জাহিদ হাসান মারুফ এবং বিজিবি জুডোদলের দলের কোচ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102