সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সিলেটে নিষ্ক্রিয় করা হলো সুনামগঞ্জ সীমান্ত থেকে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৩ নভেম্বর ২০২৫

বিজিবির অভিযানে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী এলাকা থেকে উদ্ধারকৃত ০২টি ডেটোনেটর এবং ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়েছে।

আজ সোমবার (০৩ নভেম্বর) সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় কোম্পানীগঞ্জ উপজেলার অন্তর্গত তেলিখাল এলাকায় এসব ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়। সীমান্তের নিরাপত্তার স্বার্থে এবং সীমান্তবর্তী জনগণের কথা বিবেচনা করে সীমান্ত হতে দূরবর্তী স্থানে এগুলোকে নিষ্ক্রিয় করা হয়।

গত ৩১ অক্টোবর রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিকদল সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বালুর স্তুপের নীচে লুকায়িত অবস্থায় ০১টি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য এবং ০২টি ডেটোনেটর উদ্ধার করে। উদ্ধারকৃত রিভলবারটি বিধি মোতাবেক থানায় হস্তান্তর করা হয় এবং উদ্ধারকৃত ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য আজ নিষ্ক্রিয় করা হলো।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন- দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের সাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102