সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মোল্লাহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন

এস এম মনিরুজ্জামান
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

এস এম মনিরুজ্জামান :

বাগেরহাট জেলা প্রতিনিধি :

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর বর্ণাঢ্য এক র‍্যালি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা ও মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক।

উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমবায়ী কৃষক আব্দুল হামিদ, খামারী বূলু রানী বাড়ৈ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক কেএম মাহমুদুল হকসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন হলো গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম হাতিয়ার। সমবায়ের মাধ্যমে জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায় সংগঠনের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, মোল্লাহাট, বাগেরহাট।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102