সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন

আবুল হাশেম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা–২০২৫।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগ ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ বছরের বইমেলা।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় অংশ নিয়েছে ৮১টি প্রতিষ্ঠান—এর মধ্যে ১১টি সরকারি প্রতিষ্ঠান ও ৭০টি বেসরকারি প্রকাশনা সংস্থা। বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইনস্টিটিউটসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোও এতে অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হামিদুল হক; রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার; রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. রেজাউল আলম সরকার।

মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেল ৬টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান বাদে বাকি সাত দিন সাতটি ভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যপ্রেমীরা অংশ নেবেন।

প্রতিদিনের আলোচনা সভার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা ও সাহিত্যবিষয়ক আড্ডা।

কর্মদিবসে মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

রাজশাহীর পাঠপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের মিলনমেলায় বইমেলাটি ইতোমধ্যে পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসবে।

সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102