শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ব্রহ্মপুত্র নদের বালু মহাল থেকে আটক এক জন

মো: আব্দুর রহিম খান
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম খান, ত্রিশাল প্রতিনিধি:

২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে ত্রিশাল উপজেলার “সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান স্যার এর নেতৃত্বে এক যৌথ বাহিনীর অভিযানে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে আটক করা হয়।

মঙ্গলবার বিকাল ৪:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা নামক স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন সহ একজনকে আটক করা হয়। ভেকু মেশিনটি জব্দ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আটককৃত ব্যক্তি মোঃ হৃদয় আহমেদ (২৬), পিতাঃ মোঃ হেলাল উদ্দিনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করে। অভিযান পরিচালনাকারী ত্রিশালের সহকারি কমিশনার (ভূমি)মোঃ মাহবুবুর রহমান বলেন,জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102