রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

৪৩তম ইউনেস্কো সম্মেলনে প্রথম বাংলাদেশির সভাপতিত্ব করেন খন্দকার এম তালহা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কোর ৪৩তম সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, উজবেকিস্তানের সামারখন্দে ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই সম্মেলনে রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন তিনি।

স্বাধীনতা উত্তর ৫৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের  ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। এটিকে মাইলফলক এবং বড় সাফল্য বলছেন সংশ্লিষ্টরাও।
২০২১ সালে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান খন্দকার এম তালহা। এর পাশাপাশি ফ্রান্স, মোনাকো ও কোতদিভোয়ারের রাষ্ট্রদূতের দায়িত্বেও আছেন তিনি।

৭ অক্টোবর প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম তালহা জাপানের প্রার্থীকে ৩০-২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে চারটি দেশ বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া এই পদে প্রতিদ্বন্দ্বিতা করে। পরে সেপ্টেম্বর মাসে ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এবারের ইউনেস্কো সম্মেলনে সাধারণ নীতি বিতর্কে সাধারণ সম্মেলনের কার্যপ্রণালী বিধির বিধি ৬৮ অনুসারে উপস্থিত বক্তাদের জাতীয় নীতি বিবৃতি ছয় মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষায় রাজপথে আন্দোলন হয় এবং পাকিস্তানি সরকার বাহিনীর গুলিতে সালাম, বরকত, জব্বারসহ অনেকে শহীদ দেন। মায়ের ভাষায় কথা বলাতে বুকের তরতাজা রক্তে ঢেলে দেয়ার এমন বিরল দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। এজন্য ইউনেস্কোর ৩০তম অধিবেশনে ফ্রান্সের প্যারিসে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছিল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102