রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

“চুক্তির কারণে বেশি দামে যুক্তরাষ্ট্রের গম কিনছে বাংলাদেশ” The daily Star পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ২৭ অক্টোবর ২০২৫

সম্প্রতি The daily Star পত্রিকায় “চুক্তির কারণে বেশি দামে যুক্তরাষ্ট্রের গম কিনছে বাংলাদেশ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকারের গম আমদানি প্রক্রিয়া সম্পর্কে কিছু বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। উক্ত প্রতিবেদনটি পাঠকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিধায় বিষয়টির প্রকৃত চিত্র নিম্নে তুলে ধরা হলো—
১. বাংলাদেশ সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুসারে G to G (Government to Government) পদ্ধতিতে গম আমদানি করা হচ্ছে। এই প্রক্রিয়ায় প্রথম ধাপে ২.২০ লক্ষ মেট্রিক টন গম ৩০২.৭৫ মার্কিন ডলার (CIF Liner Out) দরে আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে একই প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে আরও ২.২০ লক্ষ মেট্রিক টন গম ৩০৮ মার্কিন ডলার (CIF Liner Out) দরে ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়।
২. সংবাদে যুক্তরাষ্ট্রের গমের CIF Liner Out (চট্টগ্রাম ও মংলা খাদ্য অধিদপ্তরের সাইলো পর্যন্ত) মূল্যকে রাশিয়ার FOB (রাশিয়ার বন্দর পর্যন্ত) মূল্যের সাথে তুলনা করা হয়েছে। এই তুলনা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিভ্রান্তিকর, কারণ CIF Liner Out মূল্যের মধ্যে পণ্য পরিবহন, বীমা, আনলোডিং ও বন্দরভিত্তিক খরচ অন্তর্ভুক্ত থাকে; অথচ FOB মূল্যে শুধুমাত্র বন্দর পর্যন্ত খরচ গণনা করা হয়।
৩. বাস্তব তথ্য অনুযায়ী বর্তমানে—
রাশিয়ার গমের FOB মূল্য প্রতি মেট্রিক টন প্রায় ২৩০ মার্কিন ডলার,
যুক্তরাষ্ট্রের গমের FOB মূল্য প্রতি মেট্রিক টন প্রায় ২৩২ মার্কিন ডলার, অর্থাৎ পার্থক্য মাত্র ২ মার্কিন ডলার।
তাছাড়া, রাশিয়ার গমের CIF Liner Out মূল্য বর্তমানে ২৯৫–৩০০ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন, যেখানে যুক্তরাষ্ট্রের গমের CIF Liner Out মূল্য ৩০৮–৩১০ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন।
৪. গমের মানগত দিক থেকেও যুক্তরাষ্ট্রের গম রাশিয়ার গমের তুলনায় অনেক উন্নত। যেখানে রাশিয়ার গমে গড়ে ১১.০০% প্রোটিন (আমিষ) থাকে, সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমে প্রোটিনের পরিমাণ ১৩.৫০%, যা অধিক পুষ্টিমান ও উন্নত মানের প্রতিফলন।
৫. সুতরাং, উন্নতমান, প্রোটিনের উচ্চমাত্রা ও আন্তর্জাতিক পরিবহন খরচ বিবেচনায় যুক্তরাষ্ট্রের গমের মূল্য কিছুটা বেশি হওয়া যুক্তিসঙ্গত ও বাজারসম্মত।

খাদ্য মন্ত্রণালয় সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, যুক্তরাষ্ট্র থেকে G to G পদ্ধতিতে গম আমদানির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দাম প্রদান বা বিশেষ সুবিধা প্রদান করা হয়নি। এ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পন্ন হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102