রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহ যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ‎ঝিনাইদহ প্রতিনিধি :

জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বাদ্য বাজনা বাজিয়ে, নেচে-গেয়ে র‍্যালিতে অংশ নেয় যুবলের হাজার হাজার নেতাকর্মীরা। গতকাল বিকাল চারটায় শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের উজির হাইস্কুল মাঠে জড়ো হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়৷ জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান, সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, মুন্সি কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুুবুর রহমান শেখর, জেলা যুবদলের সিনিয়র সহ সভসপতি মিজানুর রহমান সুজন, আবুল বাশার বাশী, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।

‎এসময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে এদেশে ভোট বিপ্লব হবে৷ ধানের শিষের প্রার্থীকে বিজয়ী করতে ঝিনাইদহ যুবদলের সৈনিকরা সর্ব শক্তি নিয়োগ করে জনগণের ভোটের মাধ্যমে বিজয় ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি এদেশের মানুষ আর মেনে নেবে না।

এর আগে দুপুরের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবদল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরে আসতে শুরু করে। খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে উজির আলী হাইস্কুল মাঠে সমবেত হয়।

তারেক মাহমুদ জয় ঝিনাইদহ
০১৭১৪৯৬০৬৬৭

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102