রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মোল্লাহাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

এস এম মনিরুজ্জামান
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

এস এম মনিরুজ্জামান :

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাপুর এলাকায় মধুমতি নদীর সংযুক্ত তালতলা খালে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু। এ সময় প্রায় চারশো (৪০০) মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহামুদুল হক, আল হাফিজ শেখ ও শফিউল আজম নিশানসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে ছোট-বড় সবধরনের মাছ ধরা হয়, যা ভবিষ্যতে মাছের প্রজনন ও প্রজাতি টিকিয়ে রাখতে মারাত্মক হুমকি সৃষ্টি করে। মৎস্যসম্পদ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ জাল ধ্বংসের মাধ্যমে অসংখ্য ছোট মাছ ও জলজ প্রাণ রক্ষা পেয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”

স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে অবৈধ জাল ব্যবহারকারীদের

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102