শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
টাঙ্গাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় পরিবেশ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নঃ ঢাকা মহানগর উত্তরের জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে তিতাসের রুবি ইসলামের দৌড়ঝাঁপ কুমিল্লা তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌ-সেবা চালু চীনা রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ কুমিল্লা তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুনে চালু হবে ই-হেলথ কার্ড …স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত

সকলকে সাথে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্হ্যখাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে ….স্বাস্থ্য উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫

স্বাস্হ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, দুহাজার ত্রিশ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক আর কিছু কিছু ক্ষেত্রে স্হিমিত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, সকলকে সাথে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্হ্যখাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

তিনি আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে “ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড : মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপদেষ্টা বলেন, মানুষের সুচিকিৎসা, সেবা প্রদান এবং স্বাস্হ্যসেবা নিশ্চিতে ইতোমধ্যে সাড়ে সাত হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি, সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হওয়ার পথে এবং ইতিমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া নানারকম স্বাস্হ্য কর্মী ও প্রয়োজনীয় লোকবল নিয়োগে কাজ করা হচ্ছে।

মা ও শিশু মৃত্যুহার আরো কমিয়ে আনতে, অসংক্রামক রোগে মৃত্যুহার হ্রাসে বা এসকল কারনে মৃত্যু ঠেকাতে এর কারণসমূহ উদঘাটন ও নিরাময়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসময় স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102