বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থা’র নতুন কার্যালয় উদ্বোধন, নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি সভা এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় বাঘা উপজেলা কমিটির আয়োজনে এই অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ মাহমুদ সুইট, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মোঃ নূরে ইসলাম মিলন। তিনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন ছিলেন সাংবাদিক সমাজের নির্ভীক কণ্ঠস্বর। তাঁর দেখানো পথে এগিয়ে গেলে সংগঠন আরও শক্তিশালী হবে। সাংবাদিকদের কল্যাণে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী। তারা বলেন, “সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মর্যাদা রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে। নবগঠিত বাঘা কমিটি সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠানে নবগঠিত উপজেলা কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান খান রিপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান নাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তসিকুল ইসলাম এবং সদস্য রাতুল সরকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ হজরত আলী।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102